
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও কার্যকর করা এবং সামাজিক কর্মকাণ্ডে গণমাধ্যমের করণীয় বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন দৈনিক মাতৃজগতের সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি খান সেলিম রহমান।
অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় “সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও কার্যকর করা এবং সামাজিক কর্মকাণ্ডে গণমাধ্যমের করণীয়”। সভায় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, দায়িত্বশীল সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা ও সামাজিক উন্নয়নে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিতব্য এ আয়োজনে সৌজন্যে রয়েছে ঢাকা প্রেস ক্লাব।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভার মাধ্যমে সাংবাদিকদের পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ সমাজে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা উঠে আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।<
Reporter Name 














