ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরার সাংবাদিকপুত্র কাজী ফাইম আব্দুল্লাহর এইচএসসিতে গোল্ডেন এ-প্লাস অর্জন

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৪:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৬৮ Time View
Print

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার

সাতক্ষীরার বিশিষ্ট ও জ্যেষ্ঠ সাংবাদিক কাজী জামালউদ্দিন মামুন এবং শারমিন আক্তার কাকলি দম্পতির একমাত্র ছেলে কাজী ফাইম আব্দুল্লাহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কৃতিত্বের সাথে ‘গোল্ডেন এ-প্লাস’ (সকল বিষয়ে জিপিএ-৫) অর্জন করেছেন।

চলতি বছর ঢাকার ঐতিহ্যবাহী নটরডেম কলেজ থেকে বিজ্ঞান বিভাগ ও ইংরেজি ভার্সনে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে তিনি এই অসাধারণ সাফল্য অর্জন করেন। পরীক্ষায় তাঁর মোট প্রাপ্ত নম্বর ১১৬৪।

এর আগে কাজী ফাইম সাতক্ষীরার পিএন বিয়াম স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক (এসএসসি) পরীক্ষাতেও জিপিএ-৫ পেয়ে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিলেন। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ও মননশীল এই শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি নিজের লক্ষ্য অর্জনে সবসময় অবিচল ছিলেন।

ভবিষ্যতে তিনি প্রকৌশলী (ইঞ্জিনিয়ার) হিসেবে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে চান। তাঁর এই সাফল্যে তাঁর পরিবার, শিক্ষকবৃন্দসহ সাতক্ষীরার সাংবাদিক সমাজ এবং শুভানুধ্যায়ীরা অত্যন্ত আনন্দিত। তাঁরা ফাইমের উজ্জ্বল ভবিষ্যৎ এবং জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্য কামনা করেছেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ভিক্ষুক জুলেখা হত্যা: আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরার সাংবাদিকপুত্র কাজী ফাইম আব্দুল্লাহর এইচএসসিতে গোল্ডেন এ-প্লাস অর্জন

Update Time : ০৮:৩৪:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬