ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে শুরু হলো তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ৫৬ Time View
Print

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারে “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সুন্দর ভবিষ্যৎ” স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে তিনদিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। মঙ্গলবার (১৯ মে) আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি। আগামী ২১ মে পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। ভূমিসেবা মেলা উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা প্রশাসকের উপস্থিতিতে সকালে জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে সম্মানিত নাগরিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুতফর রহমান কাজল। এসময় জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)সহ উপস্থিত অতিথিরা ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং জনগণের ভোগান্তি কমাতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বক্তব্য দেন। সভা শেষে আমন্ত্রিত অতিথিরা পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত ভূমিমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। সেখানে সেবাপ্রার্থীদের আবেদন গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, তিনদিনব্যাপী এ মেলার মাধ্যমে ভূমি সংক্রান্ত জটিলতা ও হয়রানি অনেকাংশে কমে আসবে। দ্রুত, সহজ ও ডিজিটাল ভূমিসেবা নিশ্চিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

​গলাচিপায় বান্ধবীর বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: মৃত্যুর আগে চলছিল ভিডিও রেকর্ড!

কক্সবাজারে শুরু হলো তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা

Update Time : ০৫:৩৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬