ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীতে মোবাইল কোর্ট: ৩ ফার্মেসিকে ৮৫ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ২৪৪ Time View
Print

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজারের মহেশখালী উপজেলায় মোবাইল কোর্টের অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ সংরক্ষণ ও বিক্রির দায়ে ৩টি ফার্মেসিকে মোট ৮৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ঔষধ বিক্রির অভিযোগেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন ঔষধ প্রশাসন অধিদপ্তর, কক্সবাজারের জেলা কর্মকর্তা কাজী মোহাম্মদ ফরহাদ।

অভিযান চলাকালে বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ, অনুমোদনহীন ওষুধ মজুদ এবং চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভোক্তা অধিকার ও ঔষধ আইন অনুযায়ী জরিমানা করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষকে সচেতন হয়ে অনুমোদিত ফার্মেসি থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ কেনার আহ্বানও জানান তিনি।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার রাজ-পানসি-সোনারগাঁও রেস্তোরাকে ৬০ হাজার টাকা জরিমানা

মহেশখালীতে মোবাইল কোর্ট: ৩ ফার্মেসিকে ৮৫ হাজার টাকা জরিমানা

Update Time : ০৫:৪৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬