
মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার ময়মনসিংহ
ময়মনসিংহের ভালুকায় ডোমেস্টিক রুফটপ সোলার প্যানেল কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ, এমপি।
অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুর রহমান।
ডোমেস্টিক রুফটপ সোলার প্যানেল কর্মসূচির মূল লক্ষ্য হলো বাসাবাড়ির ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করা এবং প্রচলিত বিদ্যুৎ উৎসের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনা। এর ফলে সৌরশক্তির ব্যবহার সম্প্রসারণের পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বর্তমান সময়ে জ্বালানি চাহিদা পূরণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মসূচিটি বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবহারে আগ্রহ বাড়বে এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার বিকাশ ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।
নবায়নযোগ্য জ্বালানির প্রসার, বিদ্যুতের বিকল্প উৎস সৃষ্টি এবং দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে ভালুকায় এ কর্মসূচির উদ্বোধন একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে
Reporter Name 

















