ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লাকসামে শান্তা হাসপাতালে দুই বিশেষজ্ঞ চিকিৎসককে ফুলেল সংবর্ধনা

  • Reporter Name
  • Update Time : ১২:৪২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ২২৭ Time View
Print

শাকিল খান লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার লাকসামে অবস্থিত শান্তা হাসপাতালে নবনিযুক্ত দুই বিশেষজ্ঞ চিকিৎসককে ফুলেল সংবর্ধনা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে হাসপাতালের ভাইস চেয়ারম্যান মীর মুহাম্মদ আবু বাক্কর সিদ্দিক ও পরিচালক মো. আবুল হোসেন মিলন ও পরিচালক রমজান আলী রঞ্জু নেতৃত্বে হাসপাতাল কর্তৃপক্ষ নবনিযুক্ত প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. সুমাইয়া আফরিন শান্তা এবং শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এ. বি. এম. ওসমান হায়দার মজুমদারকে ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, সেবাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে নতুন দুই বিশেষজ্ঞ চিকিৎসককে শুভেচ্ছা জানান এবং তাদের সফল কর্মজীবন কামনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানসম্মত ও বিশেষায়িত চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে শান্তা হাসপাতাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন দুই বিশেষজ্ঞ চিকিৎসকের যোগদানের মাধ্যমে লাকসাম ও আশপাশের এলাকার মানুষ আরও সহজে উন্নত চিকিৎসাসেবা পাবেন বলে তারা আশা প্রকাশ করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. সুমাইয়া আফরিন শান্তা প্রতি বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা এবং শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রোগী দেখবেন। অপরদিকে, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এ. বি. এম. ওসমান হায়দার মজুমদার প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত হাসপাতালে রোগী দেখবেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে জুলহাস উদ্দিন

লাকসামে শান্তা হাসপাতালে দুই বিশেষজ্ঞ চিকিৎসককে ফুলেল সংবর্ধনা

Update Time : ১২:৪২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬