শিরোনাম :
জামায়াতে ইসলামী নেতা সুরুজ্জামান এর উদ্যোগে তুরাগে ঈদ সামগ্রী বিতরণ স্বেচ্ছাসেবক দল নেতা রিপন বেপারীর উদ্যোগে ৪৭ নং ওয়ার্ডে ঈদ উপহার সামগ্রী বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা মিরপুর প্রেসক্লাবে আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্রমিকদের স্বার্থে বগুড়া–৬ আসনের উপনির্বাচনে রেজাউল করিম বাদশাকে ভোট দেওয়ার আহ্বান – মাহমুদ শরীফ মিঠু সাংবাদিকদের জাতীয় জোট ‘এ্যাবজা’ পুনর্গঠনের উদ্যোগ; জাফর আহ্বায়ক, ওমর সদস্য সচিব আগামী মাসের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবে সরকার: প্রধানমন্ত্রী মন্ত্রী–এমপিদের চলনে–বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান জেলি, সয়াবিন তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরি: যশোরের কেশবপুরে আটক ৬ রমজানকে ঘিরে বগুড়া শেরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত। এনসিপি ও পুলিশের ছত্রছায়ায় বিএনপি নেতাকে হয়রানি ও বাড়ি দখলের অভিযোগ লালমোহনে সেমাই কারখানায় ভ্রাম্যমাণ আদালতের ২০ হাজার টাকা জরিমানা এক মুহূর্তের আগুনে গরু গোয়াল ঘর ছাই সাঘাটার দিনমজুর আসাদুলের স্বপ্ন ভস্মীভূত চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে ইউনি ব্লক সড়ক নির্মাণে কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছ। কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক আখাউড়ায় ৪৫ ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সঙ্গে এমপি মুশফিকুর রহমানের শুভেচ্ছা বিনিময়। বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, “স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড”: উপজেলা নির্বাচন ঘিরে শরীয়তপুর সদরে তৃণমূলের পছন্দ ও জনপ্রিয়তার শীর্ষে মাহবুব মোর্শেদ টিপু।

স্বাক্ষর জাল করে ৪২ লাখ টাকা নিয়ে পিয়ন উধাও ব্যাংক কর্মকর্তা

স্টাফ রিপোর্টারঃ মোঃরুবেল ইসলাম সিডর
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৮৬৩ বার পঠিত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা হিসাব রক্ষণ অফিসারের স্বাক্ষর জাল করে প্রায় ৪২ লাখ টাকা ব্যাংক থেকে উত্তোলনের অভিযোগ উঠেছে অফিস পিয়ন সাকিবুল হাসানের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই ওই পিয়ন লাপাত্তা। এ ঘটনায় থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

উপজেলা হিসাব রক্ষণ অফিস সূত্রে জানা যায়, গত তিন বছর আগে অফিস পিয়ন জয়নাল আবেদীন অসুস্থ হয়ে পড়েন। জয়নালের পরিবর্তে তার ছেলে সাকিবুল হাসানকে কাজ করার অনুমতি দেওয়া হয়। কাজ করার সুবাদে অফিসের সকল গোপনীয় কাগজপত্রসহ অফিসিয়াল টাকা লেনদেনের পিন কোর্ড জেনে ফেলেন সাকিবুল। এর পাশাপাশি অফিসের সকল কর্মকর্তা কর্মচারির বিশ্বস্ত হয়ে উঠেন তিনি। এই সুযোগ নিয়ে চার দফায় গত তিন বছরে অফিসের অডিটর অফিসার রফিকুল ইসলাম, এস এ এস সুপারিনটেনডেন্ট ও হিসাব রক্ষণ অফিসার স্নিগ্ধ রায়হানের স্বাক্ষর জাল করে উপজেলা কমপ্লেক্স সোনালী ব্যাংক থেকে জামানত ফান্ডের ৪১ লাখ ৯৪ হাজার ৫১২ টাকা উত্তোলন করে অফিস পিয়ন সাকিবুল হাসান।

গত ১৬ ফেব্রুয়ারি টাকা উত্তোলনের ভাউচার তলব করে হিসাব রক্ষণ কর্মকর্তা স্নিগ্ধ রায়হান। এ সময় দেখতে পান টাকা উত্তোলিত ভাউচারে স্বাক্ষরগুলো তার নয়। এরপর খোঁজ নিয়ে জানতে পারে কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে পর্যায়ক্রমে ৪১ লাখ ৯৪ হাজার ৫১২ টাকা উত্তোলন করা হয়েছে। এ সময় পিয়ন সাকিবুল হাসান কৌশলে পালিয়ে যায়।

উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা স্নিগ্ধ রায়হান কালের কণ্ঠকে জানান, গত ১৬ ফেব্রুয়ারি কাগজপত্র খোঁজ নিয়ে জানতে পারি চার দফায় অফিসারদের স্বাক্ষর জাল ৪১ লাখ ৯৪ হাজার ৫১২ টাকা উত্তোলন করে নিয়েছে অফিস পিয়ন সাকিবুল হাসান। বিষয়টি উপরে মহলের কর্মকর্তাদের জানানো হয়েছে। তাদের নিদের্শ অনুযায়ী থানায় দুটি জিডি করা হয়েছে। বিষয়টি দুর্নীতি দমন কমিশন কেউ জানানো হয়েছে। ঘটনার পর থেকেই অফিস পিয়ন পলাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com