
প্রতিবেদন: মোহাম্মদ রাহিম বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ স্মৃতি বেগম নামে এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশের একটি দল উপজেলার আখাউড়া উত্তর ইউনিয়নের রামধননগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় স্মৃতি বেগমকে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত স্মৃতি বেগম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর এলাকার মৃত শাহিন মিয়ার মেয়ে। তার স্বামী আল আমিন। বর্তমানে তিনি সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়া এলাকায় বসবাস করছেন। পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা বিধি মোতাবেক জব্দ তালিকা তৈরি করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
Reporter Name 


















