ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল

  • Reporter Name
  • Update Time : ১২:১৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ১৪২ Time View
Print

সাঈদা সুলতানা: স্টাফ রিপোর্টার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বার্তা নিউজ ৫২। অনুষ্ঠানে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এ সময় সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট সাংবাদিক ও হিউম্যান এইড ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট আমজাদ হোসেন খানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন তিনি। এ সময় তাঁর পাশে উপবিষ্ট ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট বোরহানউদ্দিন এবং মাননীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। অনুষ্ঠানে বক্তারা মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করেন। মোনাজাতে মহান আল্লাহ যেন মরহুম আরাফাত রহমান কোকোকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের ধৈর্য ধারণের তৌফিক দান করেন—এ কামনা করা হয়।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে জুলহাস উদ্দিন

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল

Update Time : ১২:১৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬