
মোঃ সোহাগ মিয়া :: সিলেট মহানগর প্রতিনিধি :: ১৯/০৯/২০২৬খ্রিঃ রাত আনুমানিক ২২.২৫ ঘটিকায় বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ)/ শহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ কাষ্টঘর নতুন বিল্ডিং এর নিচ তলায় খালি জায়গায় অভিযান পরিচালনা করে ১০০ (একশত) পিস ইয়াবা সহ আসামী ১। পাপ্পু লাল (৩৫), পিতা-হিরা লাল প্রকাশ বৌওনা লাল, সাং-কাষ্টঘর, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, ২। বিল্লু লাল (৩০), পিতা-বিজয় লাল, সাং-কাষ্টঘর, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, ৩। মোঃ মিজান মিয়া (৩৫), পিতা-মৃত মমিন উদ্দিন, সাং-কুয়ারপাড়, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট‘দের আটক করেন। উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৩৮, তারিখ-২০/০৯/২০২৬খ্রি. ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ১০(ক)/৪১ রুজু হয়। আসামি‘দের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Reporter Name 

















