ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে শ্রমিক ছাঁটাই বন্ধ ও নতুন মজুরি বোর্ড গঠনের দাবি ভোগড়া বাইপাসে শ্রমিক নেতাদের সমাবেশ-বিক্ষোভ; ‘দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি নির্ধারণের’ আহ্বান

  • Reporter Name
  • Update Time : ১০:১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ১০ Time View
Print

সিনিয়র রিপোর্টার: মোঃ জাহাঙ্গীর আলম রাজু গাজীপুর: তৈরি পোশাক খাতে বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের জন্য নতুন মজুরি নির্ধারণে অবিলম্বে মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। একই সঙ্গে শ্রমিক ছাঁটাই, নির্যাতন ও হয়রানি বন্ধ এবং শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। গতকাল গাজীপুরের ভোগড়া বাইপাস ট্রাফিক মোড় এলাকায় ‘তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ শ্রমিক সংগঠন, গাজীপুর’-এর উদ্যোগে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এসব দাবি উঠে আসে। কর্মসূচিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন প্রবীণ শ্রমিক নেতা শাহজাহান সিরাজ। সভাপতির বক্তব্যে শাহজাহান সিরাজ বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগত বাড়লেও পোশাক শ্রমিকদের বর্তমান মজুরি দিয়ে পরিবার নিয়ে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। শ্রমিকদের জীবনমান বিবেচনায় নিয়ে দ্রুত নতুন মজুরি বোর্ড গঠন করে ন্যায়সংগত ও মানবিক মজুরি নির্ধারণের দাবি জানান তিনি। তিনি বলেন, “শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, আর শিল্প বাঁচলে দেশ এগোবে।” তৈরি পোশাক খাতের শ্রমিকদের জীবন-জীবিকা সুরক্ষায় সরকার ও মালিকপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। সমাবেশে অন্যান্য শ্রমিক নেতারা অভিযোগ করেন, ন্যায্য দাবি-দাওয়া নিয়ে কথা বললে অনেক ক্ষেত্রে শ্রমিকদের ছাঁটাই, হয়রানি ও নির্যাতনের মুখে পড়তে হচ্ছে। কোথাও কোথাও শ্রমিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরেরও অভিযোগ রয়েছে বলে দাবি করেন তারা। বক্তারা শ্রমিকদের বিনা কারণে ছাঁটাই বন্ধ, কর্মক্ষেত্রে হয়রানি ও নির্যাতন বন্ধ এবং শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে কর্মক্ষেত্রে শ্রমিকদের ন্যায্য অধিকার ও সংগঠিত হওয়ার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। কর্মসূচিতে শ্রমিকদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা ছিল— “নয়া মজুরি নিশ্চিত করো”, “ছাঁটাই, নির্যাতন ও হয়রানি বন্ধ করতে হবে”, “মজুরি বোর্ড গঠন করে শ্রমিক বাঁচাও, শিল্প বাঁচাও, দেশ বাঁচাও” এবং “আর কোনো বিলম্ব নয়, গার্মেন্টস সেক্টরের জন্য মজুরি বোর্ড গঠন চাই।” সমাবেশ শেষে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ভোগড়া বাইপাস এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়। শ্রমিক নেতারা জানান, তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে তৃণমূল পর্যায়ের শ্রমিক সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচিতে বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিক ছাড়াও স্থানীয় সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও প্রতিনিধিরা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

গলাচিপায় সাপের কামড়ে বিএনপি নেতার মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগ পরিবারের

গাজীপুরে শ্রমিক ছাঁটাই বন্ধ ও নতুন মজুরি বোর্ড গঠনের দাবি ভোগড়া বাইপাসে শ্রমিক নেতাদের সমাবেশ-বিক্ষোভ; ‘দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি নির্ধারণের’ আহ্বান

Update Time : ১০:১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬