ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‎গাজীপুর, কালিয়াকৈরে যাত্রিবাহি বাস ও গরুবাহী ট্রাক সংঘর্ষে নিহত ২, প্রাণ গেল ৯ গরুর ‎ ‎ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ, আহত ৩

  • Reporter Name
  • Update Time : ১১:৩১:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ১৪ Time View
Print

‎ ‎ ‎মোঃ জাহাঙ্গীর আলম রাজু ‎সিনিয়র রিপোর্টার ‎ ‎ ‎গাজীপুর: শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গরুবাহী ট্রাক ও শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন ও ৩জন আহত হয়েছেন। এই দুর্ঘটনায় ট্রাকে পরিবহন করা ৫টি গরু ঘটনাস্থলেই মারা যায় ও গুরুতর আহত আরও চারটি গরুকে পরে স্থানীয়রা জবাই করেন বলে জানা গেছে। ‎ ‎ ‎পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ঢাকামুখী লেনে চলাচলরত একটি গরুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসটির সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাকে থাকা দুই ব্যক্তি নিহত এবং আরও তিনজন আহত হন। ‎ ‎খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে ট্রাকের ভেতর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত তিনজনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ‎ ‎দুর্ঘটনায় ট্রাকে থাকা পাঁচটি গরু ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া মারাত্মকভাবে আহত আরও চারটি গরুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয়রা সেগুলো জবাই করেন বলে জানা গেছে। ফলে দুর্ঘটনায় মোট নয়টি গরু মারা যায়। ‎ ‎দুর্ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওই অংশে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের চাপ সৃষ্টি হয়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। ‎ ‎হাইওয়ে পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটিতে অভিভাবক সদস্য হলেন এস এম রুস্তম আলী

‎গাজীপুর, কালিয়াকৈরে যাত্রিবাহি বাস ও গরুবাহী ট্রাক সংঘর্ষে নিহত ২, প্রাণ গেল ৯ গরুর ‎ ‎ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ, আহত ৩

Update Time : ১১:৩১:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬