ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা,

  • Reporter Name
  • Update Time : ১১:২৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ Time View
Print

শারমিন আরা ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পূর্ব শত্রুতার জের ধরে মোনায়েম মণ্ডল (৪০) নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভায়না ইউনিয়নের কালীশংকরপুর গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মোনায়েম মণ্ডল ভায়না ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে মোনায়েম মণ্ডল পার্শ্ববর্তী আব্দালপুর গ্রাম থেকে দুই বন্ধুর সঙ্গে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কালীশংকরপুর গ্রামের একটি স্কুলের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা বোরহান উদ্দিন নামে এক ব্যক্তি রাস্তায় বাঁশ ফেলে তাঁদের মোটরসাইকেলের গতি রোধ করে। গাড়ি থামামাত্রই স্থানীয় বোরহান, রাশিদুল ও মিস্টারসহ ৩ জন হামলাকারী ধারালো অস্ত্র দিয়ে মোনায়েমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে এলাকায় তীব্র উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা,

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা,

Update Time : ১১:২৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬