ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক প্রতিরোধে আনসার কর্মকর্তা মফিদুলের ব্যতিক্রমী প্রচারণা

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৪ Time View
Print

শারমিন আরা, ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ঝিনাইদহে বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছেন ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে কর্মরত আনসার এপিসি মো: মফিদুল ইসলাম। সমাজ থেকে এসব সামাজিক ব্যাধি দূর করতে তিনি নিয়মিত নানাভাবে সাধারণ মানুষকে সচেতন করে আসছেন। প্রচারণাকালে আনসার এপিসি মো: মফিদুল ইসলাম বলেন, “বাল্যবিবাহ একটি মেয়ের ভবিষ্যৎ ধ্বংস করে দেয়, আর মাদক ও ইভটিজিং আমাদের যুবসমাজকে কলুষিত করছে। একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়তে হলে আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে এবং এই সামাজিক অপরাধগুলোর বিরুদ্ধে এক হয়ে রুখে দাঁড়াতে হবে।” তিনি আরও জানান, ঝিনাইদহ জেলাকে বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকমুক্ত করতে তরুণ প্রজন্ম ও অভিভাবকদের এগিয়ে আসতে হবে। কোথাও বাল্যবিবাহ বা ইভটিজিংয়ের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। স্থানীয়রা আনসার কর্মকর্তা মফিদুল ইসলামের এই সামাজিক ও জনকল্যাণমুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সমাজ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা

ঝিনাইদহে বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক প্রতিরোধে আনসার কর্মকর্তা মফিদুলের ব্যতিক্রমী প্রচারণা

Update Time : ০৯:৪৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬