ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তারাগঞ্জে গাঁজা সেবনের অপরাধে যুবকের ৪ মাসের কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ০৪:১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৪৫ Time View
Print

​এন এস ফারুক,(স্টাফ রিপোর্টার) রংপুর। রংপুরের তারাগঞ্জে গাঁজা সেবনের দায়ে রবিউল ইসলাম রবি (৩৬) নামে এক ব্যক্তিকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে উপজেলার ইকরচালী ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত মোবাইল কোর্টে তাকে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত রবিউল ইসলাম রবি ইকরচালী ইউনিয়নের কাচনা হাজিপাড়া এলাকার মো. মোবারক হোসেনের ছেলে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে গাঁজা সেবনের দায়ে রবিউল ইসলামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ডের টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন। এ সময় তারাগঞ্জ থানার এসআই শামসুল আলম প্রসিকিউশন দাখিল করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত তারাগঞ্জ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

সরাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ।

তারাগঞ্জে গাঁজা সেবনের অপরাধে যুবকের ৪ মাসের কারাদণ্ড

Update Time : ০৪:১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬