ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে মাদকের বিরুদ্ধে কঠোরভাবে দমন সাবেক, মেয়র সাইদুর মন্টু দুর্গাপুর

  • Reporter Name
  • Update Time : ০৫:২৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ Time View
Print

(রাজশাহী) প্রতিনিধিঃ মো: মোমিন জাদরান, রাজশাহীর দুর্গাপুরে আইন শৃংঙ্খলা,বাল্যবিয়ে ও মাদক নিয়ন্ত্রণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা করছেন দুর্গাপুরে পৌরসভার প্রথম মেয়র ও জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু। আজ- (১৪ সেপ্টেম্বর-২০২৬) সোমবার দুপুর- ১২ টার দিকে সিংগাবাজারস্থ বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু এর নিজস্ব কার্যালয়ে মতবিনিময় ও আলোচনা সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা অংশ নেয়। মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেলা বিএনপির সদস্যও সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু। তিনি বলেন, মাদক তরুণ সমাজের জন্য একটি বড় হুমকি। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ক্ষতিগ্রস্ত করে। তাই মাদক ব্যবসা ও মাদক পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, পৌরসভাসহ ইউনিয়নে পর্যায়ে মাদক নির্মুলের কমিটি আছে। সবার সহযোগিতা পেলে আমাদের পৌরসভা ও উপজেলা মাদক মুক্ত করা সম্ভব। তিনি বলেন, বাল্য বিয়ে একটি সামাজিত ব্যধি। শিশুর হাতে বই খাতা থাকার কথা, তার হাতে সংসারের দায়িত্ব তুলে দেওয়া কোনভাবেই কাম্যনয়। এই বিএনপি নেতা আরও বলেন, আইনশৃংঙ্খলা রক্ষা শুধু আইনশৃংঙ্খলা বাহিনীর শুধু একার দায়িত্ব নয়। এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। অপরাধ সন্ত্রাস ইভটিজিং ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে আমারদের সবাইকে এক হয়ে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী স্থানীয় নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু বলেন, জণগনের চাওয়া আমি উপজেলা নির্বাচন করি। তবে যে নির্বাচন আগে হবে আমি সেই নির্বাচনই করবো। পৌরসভা প্রসঙ্গে তিনি বলেন, আমি এই পৌর সভার প্রথম প্রশাসক, পরে চেয়ারম্যান ও সবশেষ মেয়র। এখানে আমার আবেগ ভালবাসা জড়িত। সেই সময় আমিসহ কাউন্সিলরদের বেতনের ৩৫লাখ টাকা না নিয়ে রাজস্বখাতে দিয়ে পৌরসভাকে তৃতীয় শ্রেনি থেকে দ্বিতীয় শ্রেনিতে উন্নতি করেছিলাম। এরপর আর পৌরসভার কোন উন্নয়ন হয়নি। হয়েছে শুধু লুটপাট। আমি আবার পৌরসভার মেয়র নির্বাচিত হতে পারলে পৌরসভাকে প্রথম শ্রেনির পৌরসভাতে রুপান্তরিত করবো। মতবিনিয়ম সভায় সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের সভাপতি মোহাইমেনুল হক রেন্টু, উপজেলা যুবদলের সভাপতি মাইনুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জিলহাজ, পৌর বিএনপির সদস্য (আহব্বায়ক কমিটি) আকতারুজ্জামান, পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তারিকুল ইসলাম, আল সাইফ জীবন, সিনিয়র যুগ্না আহব্বায়ক শাহাদত হোসেন, নাসির হোসেন বিদ্যুৎ প্রমুখ।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা

দুর্গাপুরে মাদকের বিরুদ্ধে কঠোরভাবে দমন সাবেক, মেয়র সাইদুর মন্টু দুর্গাপুর

Update Time : ০৫:২৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬