
মোঃ রান্টু আলী
বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি
দুর্গাপূজা উপলক্ষে নাটোরে বাগাতিপাড়া উপজেলা ৩০টি মন্দিরের সভাপতিদের মধ্যে চাল ও ডিও বিতরণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল
নাটোরে বাগাতিপাড়া উপজেলা মাদক, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। একই সঙ্গে বাল্যবিবাহ ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন।
গত বৃহস্পতিবার নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ তথ্য জানান।
এবং যোগ্যদের ভাতা দেওয়ার নির্দেশ, অনিয়ম তদন্তে কমিটি গঠন। প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এ সময় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, দুর্নীতি ও চাঁদাবাজি প্রতিরোধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, সমাজ থেকে বাল্যবিবাহের অভিশাপ দূর করতে হবে। যারা এ আইন লঙ্ঘন করবেন, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। কিশোর গ্যাংসহ অন্যান্য অপরাধ দমনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
সভা শেষে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে বাগাতিপাড়া উপজেলার ৩০টি মন্দিরের সভাপতিদের মধ্যে চাল ও ডিও বিতরণ করা হয়। এ ছাড়া ক্লাবগুলোর মধ্যে চার্জার স্প্রে মেশিন, প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার এবং খেলোয়াড়দের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।
সভায় বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান পিয়া, বাগাতিপাড়া মডেল থানার ওসি সুমন চন্দ্র দাস, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন এবং সদস্যসচিব মো. হাফিজুর রহমান বক্তব্য দেন।
Reporter Name 

















