
মোঃ ছালাম, সিনিয়র রিপোর্টার। পিরোজপুরে, নেছারাবাদে (স্বরূপকাঠী) উপজেলায় মাদকবিরোধী অভিযানে মোঃ রুবেল (৩৬) নামে এক যুবককে ২২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে নেছারাবাদ থানা পুলিশ। বুধবার (১২ আগস্ট) উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের বালিহারী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মোঃ রুবেল বালিহারী গ্রামের মৃত আব্দুল রহিমের ছেলে তিনি ২ নং ওয়ার্ডের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নেছারাবাদ থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ রুবেলকে সন্দেহজনক অবস্থায় আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে নেছারাবাদ থানায় নেওয়া হয়। এ ঘটনায় নেছারাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটির নম্বর-১০, তারিখ ১২ আগস্ট ২০২৬। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে নেছারাবাদ থানার অভিযান সবসময় অব্যাহত রয়েছে। মাদক সেবন মাদক ব্যবসা ও মাদক পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 


















