ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাইভেটকারে মাদক বহন, ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।

  • Reporter Name
  • Update Time : ০৪:১৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ১৫৮ Time View
Print

প্রতিবেদন: মোহাম্মদ রাহিম বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রাইভেটকারে করে গাঁজা বহনের সময় ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ৩০ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ দুপুর ১২টা ৪৫ মিনিটে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি দল থানার এলাকায় চেকপোস্ট ডিউটি পালন করছিল। এ সময় ফরদাবাদ ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় একটি প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে প্রাইভেটকার থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়িতে থাকা দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন, শামীম আহমেদ মোরশেদ, পিতা আব্দুল আউয়াল মিয়া এবং মো. শামীম, পিতা ফারুক মিয়া। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর থানার মধ্যপাড়া এলাকায়। উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন, স্মার্ট সাদাছড়ি বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

প্রাইভেটকারে মাদক বহন, ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।

Update Time : ০৪:১৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬