ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে বিট পুলিশ  সভা কর্মসূচি অনুষ্ঠিত।

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ Time View
Print

জাহাঙ্গীর আলম ক্রাইম রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার আওতাধীন সুলতানপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সুলতানপুর বিটের ব্যানারে বাংলাদেশ পুলিশের বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়। সভায় বিট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব পায়। ব্যানারে উল্লেখ করা হয়েছে, সুলতানপুর বিটের দায়িত্বে রয়েছেন বিট পুলিশিং অফিসার এসআই মো. সাকিকুল ইসলাম ও এসআই মো. মনির হোসেন। এছাড়া সহকারী বিট পুলিশিং অফিসার হিসেবে রয়েছেন এসআই মো. আবু ইউসুফ, এসআই মো. আলী হোসেন এবং এসআই নুরুল আমিন। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এলাকার বাসিন্দাদের সঙ্গে পুলিশের সরাসরি যোগাযোগ বৃদ্ধি, মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ সম্পর্কে তথ্য সংগ্রহ এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়। স্থানীয়দের মতে, বিট পুলিশিং সভার মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা আরও বাড়বে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে মিথ্যা ধর্ষণচেষ্টার মামলা আদালতে খারিজ, বাদী বিউটি খাতুন কারাগারে,

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে বিট পুলিশ  সভা কর্মসূচি অনুষ্ঠিত।

Update Time : ০৮:৫৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬