ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দায় ১৪০ পিস ইয়াবাসহ ‘মাদক সম্রাট’ আমিনুল গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১১:২৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৪৮৫ Time View
Print

এম এ মজিদ, নওগাঁ জেলা প্রতিনিধি :– নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি আমিনুল ইসলাম আমিন (৩৮) গ্রেফতার করা হয়েছে। রবিবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে উপজেলার ভারশোঁ এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আমিনুল ইসলাম আমিন উপজেলার ভারশোঁ পশ্চিমপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। এলাকায় তিনি ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলমের নির্দেশনায় এসআই শাহ আলম ও এএসআই ওয়াদুদ তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ভারশোঁ পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে আমিনুল ইসলামকে ঘেরাও করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১৪০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ

মান্দায় ১৪০ পিস ইয়াবাসহ ‘মাদক সম্রাট’ আমিনুল গ্রেফতার

Update Time : ১১:২৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬