ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে ২৪৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

  • Reporter Name
  • Update Time : ০৯:০৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২১ Time View
Print

মোঃ ইউনুছ মিয়া , মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফারুক হোসেন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের পৈয়াপাথর এলাকায় বেড়িবাঁধের ওপর বাবুল মিয়ার দোকানের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফারুক হোসেন উপজেলার গুঞ্জর গ্রামের বটতলী এলাকার মৃত মহুরম আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মো. মহিন উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ফারুক হোসেনের কাছ থেকে ২৪৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুরাদনগর থানায় একটি মামলা করা হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, ফারুক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সম্প্রতি কারাভোগ শেষে এলাকায় ফিরে এসে তিনি আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে তাঁদের দাবি।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গ্রেপ্তার ফারুক হোসেনকে শনিবার (১০ অক্টোবর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে জুলহাস উদ্দিন

মুরাদনগরে ২৪৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

Update Time : ০৯:০৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬