
নুরউদ্দিন খাঁন সোহাগ ষ্টাফ রিপোর্টার যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকা থেকে ১১৪ বোতল ভারতীয় অবৈধ মাদক উইনকেরেক্স সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতার অংশ হিসেবে বুধবার (১২ই আগস্ট) বেলা ১১টার দিকে গোগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১১৪ বোতল ভারতীয় মাদকদ্রব্য উইনকেরেক্স সিরাপ জব্দ করেন বিজিবি সদস্যরা। খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির কঠোর অবস্থান এবং এ ধরনের নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
Reporter Name 



















