ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১০ নং মারুকা ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত।

  • Reporter Name
  • Update Time : ০৪:২০:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ২০ Time View
Print

দাউদকান্দি প্রতিনিধি | মোঃ দিদারুল ইসলাম। কুমিল্লার দাউদকান্দি উপজেলার ১০ নং মারুকা ইউনিয়নে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় মারুকা ইউনিয়নের চক্রতলা বাজারে দাউদকান্দি মডেল থানার উদ্যোগে এ র‌্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন মারুকা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম মিয়াজি, সাধারণ সম্পাদক মোঃ মহসিন উদ্দিন গাজী, দাউদকান্দি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ বশির সরকার, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মোঃ একেএম আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মনির হোসেন খান, সাবেক সভাপতি মোঃ শাহনেওয়াজ ভূঁইয়া, বিএনপি নেতা আলহাজ্ব আবুল কালাম সওদাগর, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল বেপারি, চশই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীকে একযোগে কাজ করতে হবে। বক্তারা মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে “মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন”—এমন বিভিন্ন স্লোগান নিয়ে র‌্যালিটি চক্রতলা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সচেতনতা বৃদ্ধি ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে শেষ হয় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

১০ নং মারুকা ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত।

১০ নং মারুকা ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত।

Update Time : ০৪:২০:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬