
জাহাঙ্গীর আলম ক্রাইম রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া ১৮/০৯/২০২৬ খ্রি. ১৯.১৫ ঘটিকায় বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি টিম থানা এলাকায় চেকপোষ্ট ডিউটি করাকালে ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শরিফপুর এলাকায় ১ টি প্রাইভেটকার আটক করে। এসময় পুলিশ প্রইভেটকারটি তল্লাশী করে ২৮(আটাশ) কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা: ১। সামিন মিয়া পিতা- ফরিদ মিয়া সাং- বিষ্ণুপুর থানা- বিজয়নগর জেলা -ব্রাহ্মণবাড়িয়া এ-সংক্রান্তে বাঞ্ছারামপুর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
Reporter Name 


















