শিরোনাম :
জামায়াতে ইসলামী নেতা সুরুজ্জামান এর উদ্যোগে তুরাগে ঈদ সামগ্রী বিতরণ স্বেচ্ছাসেবক দল নেতা রিপন বেপারীর উদ্যোগে ৪৭ নং ওয়ার্ডে ঈদ উপহার সামগ্রী বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা মিরপুর প্রেসক্লাবে আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্রমিকদের স্বার্থে বগুড়া–৬ আসনের উপনির্বাচনে রেজাউল করিম বাদশাকে ভোট দেওয়ার আহ্বান – মাহমুদ শরীফ মিঠু সাংবাদিকদের জাতীয় জোট ‘এ্যাবজা’ পুনর্গঠনের উদ্যোগ; জাফর আহ্বায়ক, ওমর সদস্য সচিব আগামী মাসের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবে সরকার: প্রধানমন্ত্রী মন্ত্রী–এমপিদের চলনে–বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান জেলি, সয়াবিন তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরি: যশোরের কেশবপুরে আটক ৬ রমজানকে ঘিরে বগুড়া শেরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত। এনসিপি ও পুলিশের ছত্রছায়ায় বিএনপি নেতাকে হয়রানি ও বাড়ি দখলের অভিযোগ লালমোহনে সেমাই কারখানায় ভ্রাম্যমাণ আদালতের ২০ হাজার টাকা জরিমানা এক মুহূর্তের আগুনে গরু গোয়াল ঘর ছাই সাঘাটার দিনমজুর আসাদুলের স্বপ্ন ভস্মীভূত চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে ইউনি ব্লক সড়ক নির্মাণে কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছ। কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক আখাউড়ায় ৪৫ ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সঙ্গে এমপি মুশফিকুর রহমানের শুভেচ্ছা বিনিময়। বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, “স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড”: উপজেলা নির্বাচন ঘিরে শরীয়তপুর সদরে তৃণমূলের পছন্দ ও জনপ্রিয়তার শীর্ষে মাহবুব মোর্শেদ টিপু।

জাতির বিবেকের হাতে বারবার হাতকড়া, দুই সাংবাদিকের নামে মিথ্যা মামলার অভিযোগ

বাহাদুর চৌধুরী ৬৪ জেলা সাংবাদিক ফাউন্ডেশন
  • আপডেট টাইম : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৩৪ বার পঠিত

রাজশাহীতে দুই সাংবাদিকের নামে মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে জাবেদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। চাঁদাবাজির ঐ মামলায় জাহিদ ইকবাল নামের এক ফটো সাংবাদিককে আটক করে জেলহাজতে পাঠিয়েছে রাজপাড়া থানা পুলিশ।

বিশ্বস্ত কয়েকটি সূত্রে জানাগেছে, জাবেদ নামে এক ব্যক্তির কাছে চাঁদা দাবির অভিযোগে দৈনিক মাতৃজগত জাতীয় পত্রিকার ব্যুরো প্রধান রাজশাহী মোঃ মাসুদ আলী পুলক ও দৈনিক মাতৃজগত জাতীয় পত্রিকার ফটোসাংবাদিক জাহিদ ইকবালের এর বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়।

মামলার বিষয়ে মাসুদ আলী পুলক বলেন,
চাঁদাবাজির নাটকীয় মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে একটি কুচক্রী মহল। তিনি আরো বলেন আমার সহকর্মী জাহিদ নির্দোশ তার নি:শর্ত মুক্তি চাই। একজন সাংবাদিককে আটক করতে হলে সংক্লিষ্ট প্রতিষ্ঠানকে অবহিত করতে হয়। আর কোন গ্রেফতারী পরোয়ানা ছাড়া কিভাবে একজন সাংবাদিককে গ্রেফতার করে জেলহাজতে পাঠায় তা আমার বোধগম্য নয়।

রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকার জাবেদ এর বিরুদ্ধে বোমাবাজি, ছিন্তাই, চাঁদাবাজি সহ ডজন মামলা রয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।
সেই এখন নিজেকে একজন কথিত বড় ঠিকাদার এর পরিচয়ে অন্তরালে প্রতারনার ফাঁদে ফেলে হুমকি ধামকি ও নিরহ মানুষদের তার অনিয়মের বেড়াজালে আটকানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। নিজকে একজন বড় মাপের ঠিকাদার পরিচয় দিলেও নেই তার কোন বৈধ ঠিকাদারী সনদ।

গত ১২( ফেব্রুয়ারি) রাজশাহীর বিলসিমলা নামক এলাকায় সাংবাদিক পুলক ও জাহিদের সাথে নিউজের তথ্য সংক্রান্ত বিষয় নিয়ে কথাকাটাকাটি হয় সাগরপাড়া এলাকার ঠিকাদার পরিচয়দানকারী জাবেদের সাথে। সেখানে একজন ছাত্রলীগ নেতা আসলে তার নামেও দেয়া হয় মামলা। আর
সেই সূত্রে ধরে রাজপাড়া থানার ওসি ও জাবেদের যোগসাজশে তড়িগড়ি করে নাটকীয় মামলা দেয়া হয় তাদের বিরুদ্ধে। আর সেই মামলায় সাংবাদিক মোঃ জাহিদ হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে উক্ত মামলায় সাংবাদিক পুলককে গ্রেফতারের চেষ্টা চলিয়ে যাচ্ছে রাজপাড়া থানা পুলিশ, বিষয়টি নিশ্চিত করেছেন পুলক এর পরিবার।

উক্ত বিষয়ে মোজ্জাম্মেল হোসেন বাবু নামে এক সাংবাদিক সংঠনের নেতা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে কতিপয় ব্যক্তি মিথ্যা মামলা ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। মামলা দিয়ে হয়রানী করে সত্যকে থামানো যাবে না। এই মিথ্যা মামলা থেকে তাদের দ্রুত অব্যহতি দেয়ার দাবিও জাানান তিনি।

নইলে, মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হবে বলে, সাংবাদিকদের সংগঠনের পক্ষ থেকে হুশিয়ারী দেন তিনি।

সাংবাদিক জাহিদ ইকবাল এর সহধর্মিণী জানান, রাজপাড়া থানার ওসি মিথ্যা মামলায় ক্ষমতার অপব্যবহার করে আমার স্বামীকে গ্রেফতার করেছে। আমি এর সুবিচার চাই।

উক্ত ঘটনায় তিব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানিয়ে
জাহিদ ইকবাল ও পুলকের সহকর্মীরা
বলেন, আমরা আমাদের সহকর্মীদের বিরুদ্ধে বানোয়াট ও হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাই সেই সাথে মিথ্যা মামলায় যারা তাদের ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে সংক্লিষ্ট প্রশাসন যেন তদন্তপূর্বক
আইনগত ব্যবস্থা নেয় সে সুদৃষ্টি কামনা করছি।

এদিকে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার বিষয়টি আমলে নিয়ে অধিকর তদন্ত করে সাংবাদিককে উক্ত মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন 64 জেলা সাংবাদিক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব জাকির আহাম্মেদ এবং ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব চৌধুরী ও কয়েকটি সাংবাদিক সংগঠন।।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com