ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সরোজগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

  • Reporter Name
  • Update Time : ০৯:৫২:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ১২৯ Time View
Print

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার সরোজগঞ্জ এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুইজন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) শরিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে রবিবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে বহালগাছি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— নূর হোসেন ও শাকিল। এ সময় তাদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত দুই আসামিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

পুলিশ জানায়, এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী, যাতে সমাজকে মাদকমুক্ত রাখা যায়।

স্থানীয় সচেতন মহল পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করার আহ্বান জানিয়েছেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ

সরোজগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

Update Time : ০৯:৫২:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬