ঢাকা ০৩:২০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে জমকালো সাংস্কৃতিক উৎসব

  • Reporter Name
  • Update Time : ০২:০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ১০৮ Time View
Print

মোঃ শফিকুর রহমান,ঢাকা জেলা প্রতিনিধি:

পাবনায় সাহিত্য, সংস্কৃতি ও শিল্পচর্চার অন্যতম সংগঠন উত্তরণ পাবনা-এর ১৯তম বর্ষ পদার্পণ উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সাহিত্য, সংস্কৃতি ও শিল্পাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন আলহাজ্ব অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস, প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা বিএনপি, পাবনা। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন রেজাউদ্দিন স্টালিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল আমীন বিশ্বাস রানা, চেয়ারম্যান, রানা গ্রুপ; পুষ্পিতা চট্টোপাধ্যায় এবং ইউনুস উদ্দিন, সভাপতি, বাংলাদেশ সাহিত্য পরিষদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মাহবুবুল আলম ফারুক, ব্যবস্থাপনা পরিচালক, এম এস গ্রুপ, পাবনা।
দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখতার জামান। প্রধান আলোচক ছিলেন মোখলেস মুকুল, কথাসাহিত্যিক, পাবনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হাসানুজ্জামান, সভাপতি, নোঙর, ঈশ্বরদী; এস এম মাহবুব আলম, সম্পাদক, দৈনিক সিনসা; এইচ আলিম, সাধারণ সম্পাদক, বগুড়া শব্দ কথন সাহিত্য আসর এবং যাযাবর জিয়া। এ পর্বে সভাপতিত্ব করেন রোটারিয়ান আলতাফ হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও উত্তরণ পাবনার উপদেষ্টা।
সমাপনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আহমেদ মোস্তফা নোমান, সাধারণ সম্পাদক, ড্যাব পাবনা; রুপালি ঘোষ; তারকনাথ গিরি; কবি জামাল দ্বীন সুমন, গীতিকার ও উপস্থাপক, বাংলাদেশ বেতার রাজশাহী; কাজী মাহবুব মোর্শেদ বাবলা, নির্বাহী সম্পাদক, দৈনিক বিবৃতি এবং ড. মনছুর আলম, কবি ও নদী গবেষক। সমাপনী পর্বে সভাপতিত্ব করেন কবি ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়, প্রতিষ্ঠাতা সভাপতি, উত্তরণ পাবনা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আলমগীর কবীর হৃদয়, আখতারুজ্জামান জর্জ, পলাশ আব্দুল্লাহ, নীলিমা নীল, সৈয়দা সোনিয়া খাতুন ও সোনিয়া হালিম জুঁই। অভ্যর্থনা পর্বে দায়িত্ব পালন করেন এটিএম ফজলুল করিম, রুদ্র বিশ্বাস এবং আরিফুল ইসলাম হেলাল।
দিনব্যাপী আয়োজনে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতাপাঠ, জাতীয় সংগীত পরিবেশন, শিশুদের নৃত্য, কবিতা আবৃত্তি, সঙ্গীত পরিবেশনা, কবিকণ্ঠে কবিতা পাঠ, আলোচনা সভা এবং গুণীজন সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে পাবনার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিপুলসংখ্যক কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সাহিত্য ও সংস্কৃতির চর্চা সমাজকে মানবিক ও আলোকিত করে। দীর্ঘ ১৯ বছর ধরে উত্তরণ পাবনা যে সাংস্কৃতিক আন্দোলন ও সৃজনশীল কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, তা জেলার সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য আয়োজকদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে এসএসসি পরীক্ষা শেষে কেন্দ্রে উত্তেজনা, হামলা-ভাঙচুর; পুলিশের টিয়ারশেল, আহত অন্তত ১২-১৩ জন

উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে জমকালো সাংস্কৃতিক উৎসব

Update Time : ০২:০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬