ঢাকা ১২:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালুখালী ইউএনও অফিসে সরাসরি ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

  • Reporter Name
  • Update Time : ১২:৫৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ২৫৬ Time View
Print

অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে।

সম্প্রতি অফিসে বসে এক সেবাগ্রহীতার কাছ থেকে টাকা গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রকাশিত ভিডিওটিতে দেখা যায়, অফিস কক্ষে নিজের টেবিলে বসেই আফরোজা চৌধুরী এক ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছেন বা অনৈতিক সুবিধা গ্রহণ করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। সেবাপ্রার্থীরা অভিযোগ করেন, সরকারি এই দপ্তরে ঘুষ ছাড়া কাঙ্ক্ষিত সেবা পাওয়া কঠিন হয়ে পড়েছিল, যা এই ভিডিওর মাধ্যমে প্রমাণিত হয়েছে।

ঘুষ গ্রহণের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরী। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা দাবি করে তিনি এর সপক্ষে নির্দিষ্ট ভিডিও প্রমাণ প্রদর্শনের আহ্বান জানান।

এ বিষয়ে জেলা প্রশাসক আফরোজা পারভীন জানান, বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের

কালুখালী ইউএনও অফিসে সরাসরি ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

Update Time : ১২:৫৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬