ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে ঠিকাদারের লাইসেন্সে চেয়ারম্যান-মেম্বারদের কাজ পরিচালনার অভিযোগ, অনিয়মে বন্ধ ড্রেন নির্মাণকাজ

  • Reporter Name
  • Update Time : ১২:৩৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ১০৩ Time View
Print

মোঃ সুজন আহাম্মেদ,  সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বিশেষ বরাদ্দের উন্নয়ন তহবিলের আওতায় নির্মাণাধীন ড্রেনের কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগের পর শনিবার (২৭ জুন) সকালে ঝিকরাপাড়া গ্রামের বাসিন্দারা কাজ বন্ধ করে দেন।
এলাকাবাসীর অভিযোগ, সরকারি বরাদ্দের এই প্রকল্পে ঠিকাদারের পরিবর্তে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কয়েকজন সদস্য নিজেরাই কাজ পরিচালনা করছেন। এমনকি সংশ্লিষ্ট ঠিকাদার দাবি করেছেন, তার লাইসেন্স ব্যবহার করেই কাজটি করা হচ্ছে।
স্থানীয়রা জানান, ড্রেন নির্মাণে প্রথম শ্রেণির ইট ব্যবহারের নিয়ম থাকলেও সেখানে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছিল। এছাড়া নির্মাণসামগ্রীর মান ও মিশ্রণ নিয়েও অনিয়মের অভিযোগ রয়েছে।
অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সদস্যরা নিম্নমানের ইট ব্যবহারের কথা স্বীকার করে জানান, ইট সংকটের কারণে বিকল্প ইট ব্যবহার করা হয়েছিল। তবে কাজের বাকি অংশ সঠিকভাবে করা হচ্ছে বলে দাবি করেন তারা।
ঠিকাদার ফরিদুল ইসলাম সুমন বলেন, তিনি এই কাজের বিষয়ে কিছু জানেন না। তার দাবি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা তার ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করে কাজ পরিচালনা করছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্যরা। রিশিকুল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুর রহমান টিটু জানান, নিম্নমানের ইট ব্যবহার বন্ধ করে ভালো মানের ইট দিয়ে কাজ করা হচ্ছে।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে এসএসসি পরীক্ষা শেষে কেন্দ্রে উত্তেজনা, হামলা-ভাঙচুর; পুলিশের টিয়ারশেল, আহত অন্তত ১২-১৩ জন

গোদাগাড়ীতে ঠিকাদারের লাইসেন্সে চেয়ারম্যান-মেম্বারদের কাজ পরিচালনার অভিযোগ, অনিয়মে বন্ধ ড্রেন নির্মাণকাজ

Update Time : ১২:৩৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬