
মোঃ ইমন মিয়া রিপোর্টার জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির সম্পাদক খান সেলিম রহমানসহ সকল সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান বাসির। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বক্তব্যে ওসি মো. হাসান বাসির বলেন, “জাতীয় দৈনিক মাতৃজগত দীর্ঘ ২৩ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।” তিনি আরও বলেন, পল্লবী থানায় যোগদানের পর থেকে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ওসি মো. হাসান বাসির বলেন, “পল্লবী থানার আওতাধীন এলাকায় কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। অপরাধের সঙ্গে যারাই জড়িত থাকুক, অভিযোগ ও তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।” তিনি বলেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি পল্লবী থানা এলাকার সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, “পুলিশ জনগণের সেবক। সাধারণ মানুষের নিরাপত্তা, আইনি সহায়তা এবং নাগরিক সেবা নিশ্চিত করাই আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। পল্লবীকে আরও নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব।” এ সময় তিনি জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর সার্বিক সাফল্য কামনা করে পত্রিকাটির সম্পাদক খান সেলিম রহমানসহ সংশ্লিষ্ট সবাইকে আবারও
Reporter Name 


















