ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোতোয়ালী মডেল থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান

  • Reporter Name
  • Update Time : ০১:৪৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ১৭ Time View
Print

মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) থানা পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ সদস্যদের কর্মপরিবেশ এবং সাধারণ মানুষকে দেওয়া পুলিশি সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।
পুলিশ সুপার থানায় পৌঁছালে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানায় কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি তাঁদের বিভিন্ন চাহিদা, সমস্যা ও অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন পুলিশ সুপার।
তিনি বলেন, থানা ও সার্কেল অফিসকে প্রকৃত অর্থে সেবামুখী প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য প্রতিটি পুলিশ সদস্যকে আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের সঙ্গে ভালো আচরণ, দ্রুত সেবা প্রদান এবং ন্যায়নিষ্ঠার সঙ্গে আইন প্রয়োগের মাধ্যমে পুলিশের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করতে হবে।
পরিদর্শনের অংশ হিসেবে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পর্যালোচনা করেন। পাশাপাশি মালখানা, হাজতখানা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, মামলার অগ্রগতি, সেবার মান এবং সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় তিনি বিভিন্ন কার্যক্রমের খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আসাদুজ্জামান শাকিলসহ কোতোয়ালী মডেল থানায় কর্মরত বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।
সংশ্লিষ্টরা মনে করছেন, পুলিশ সুপারের এ পরিদর্শনের মাধ্যমে থানার অভ্যন্তরীণ কার্যক্রমের মানোন্নয়ন, পুলিশ সদস্যদের কর্মপরিবেশ উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য আরও মানসম্মত ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার কার্যক্রম বেগবান হবে।

Tag :
About Author Information

কলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে

কোতোয়ালী মডেল থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান

Update Time : ০১:৪৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬