ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় মহাসড়কের পাশে স্থাপনের দাবিতে ফের কর্মসূচির ঘোষণা দেবেন টিপু মাদবর

  • Reporter Name
  • Update Time : ০১:৩৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৬৩ Time View
Print

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সদর উপজেলার কাছাকাছি ঢাকা-শরীয়তপুর মহাসড়কের পাশে শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে চলমান আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবর। এ দাবিতে শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।

রোববার (১ নভেম্বর ২০২৬) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে মাহবুব মোর্শেদ টিপু মাদবর আন্দোলনকারীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “যে যার যার অবস্থান থেকে প্রস্তুত থাকেন, আমরা খুব শিগগিরই আবার কর্মসূচি ঘোষণা করব। আমার কাছে আমার জনগণের স্বার্থই সবার আগে, এটা আমার দায়িত্ব। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং আপনাদের পাশে ভবিষ্যতেও থাকব। আমাদের বিজয় হবেই, ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, শরীয়তপুর সদর উপজেলার কাছাকাছি ঢাকা-শরীয়তপুর মহাসড়কের পাশে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন স্থানীয় সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ দাবিতে ইতোমধ্যে বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের দাবি, মহাসড়কের পাশে সুবিধাজনক স্থানে বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হলে যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে শরীয়তপুরবাসী উপকৃত হবেন।

এদিকে মাহবুব মোর্শেদ টিপু মাদবরের নতুন কর্মসূচি ঘোষণার বার্তাকে কেন্দ্র করে আন্দোলনসংশ্লিষ্টদের মধ্যে নতুন করে আলোচনা ও প্রস্তুতি শুরু হয়েছে।

Tag :
About Author Information

কলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় মহাসড়কের পাশে স্থাপনের দাবিতে ফের কর্মসূচির ঘোষণা দেবেন টিপু মাদবর

Update Time : ০১:৩৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬