ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবলে কৃতিত্ব, প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেল মঙ্গলসিকদার খেলাঘরের মাসুম

  • Reporter Name
  • Update Time : ১১:৫৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ৭২ Time View
Print

লালমোহন প্রতিনিধি:

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬-এর জাতীয় পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন ভোলা জেলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার খেলাঘর অ্যাসোসিয়েশনের কৃতি খেলোয়াড় মাসুম।
জাতীয় পর্যায়ে অসাধারণ নৈপুণ্য ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ আয়োজিত অনুষ্ঠানে দেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি। মাসুমের এ গৌরবময় অর্জনে ধলীগৌরনগর ইউনিয়নসহ পুরো লালমোহন এলাকায় আনন্দ, উচ্ছ্বাস ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।
মাসুমের এই জাতীয় সাফল্যকে সম্মান জানিয়ে ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ ইউসুফ মেম্বার, লালমোহন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নোমান পাটোয়ারী, কাঞ্চন মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ ইউসুফ মেম্বার বলেন, “মাসুম আমাদের এলাকার গর্ব। জাতীয় পর্যায়ে অসাধারণ সাফল্য অর্জনের মাধ্যমে সে ধলীগৌরনগর ইউনিয়নের নাম সারা দেশে উজ্জ্বল করেছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আগামী দিনে সে আরও বড় সাফল্য অর্জন করে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে বলে আমাদের বিশ্বাস।”
তিনি আরও বলেন, “যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাসুমের এই অর্জন এলাকার নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং খেলাধুলার প্রতি তাদের আগ্রহ আরও বৃদ্ধি করবে।”
লালমোহন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নোমান পাটোয়ারী বলেন, “মাসুমের মতো প্রতিভাবান খেলোয়াড়দের যথাযথ পরিচর্যা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য আরও গৌরব বয়ে আনতে সক্ষম হবে।”
এ সময় উপস্থিত শিক্ষক, অভিভাবক, ক্রীড়াপ্রেমী ও রাজনৈতিক নেতাকর্মীরা মাসুমকে আন্তরিক অভিনন্দন জানান এবং তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, জাতীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কৃতিত্ব অর্জনের মাধ্যমে মাসুম শুধু নিজের নয়, বরং ভোলা জেলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নেরও সুনাম বৃদ্ধি করেছেন। তার এ সাফল্য স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

টেকনাফের হোয়াইক্যং লম্বাবিলে পায়রা সার্ভিস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

জাতীয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবলে কৃতিত্ব, প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেল মঙ্গলসিকদার খেলাঘরের মাসুম

Update Time : ১১:৫৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬