ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে ৩৪ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি আটক।

  • Reporter Name
  • Update Time : ০৬:০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৮১ Time View
Print

সেলিম মাহমুদ স্টাফ রিপোর্টার।

গাজীপুরের টঙ্গীতে বিপুল পরিমাণ গাঁজাসহ হারুন শেখ (৫৩) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে টঙ্গীর কেরানীরটেক বস্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে মোট ৩৪.৫ কেজি গাঁজা, ২টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৭ লাখ ১৮ হাজার ৪০ টাকা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত হারুন শেখ ওই এলাকার মৃত সাবু শেখের ছেলে।
শনিবার দুপুরে র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপস) অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে র‍্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের একটি বিশেষ দল টঙ্গীর কেরানীরটেক বস্তিতে অভিযান চালায়। অভিযানের শুরুতে ৫ কেজি গাঁজাসহ হারুনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বস্তির একটি টিনশেড ঘরে তল্লাশি চালিয়ে আরও ২৯.৫ কেজি গাঁজা এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘র‍্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

অপরাধের বিরুদ্ধে আপসহীন খাঁটি নায়ক: নওগাঁ জেলার ‘সেরা ওসি’ ধামইরহাটের মিন্টু রহমান

টঙ্গীতে ৩৪ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি আটক।

Update Time : ০৬:০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬