ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ।

  • Reporter Name
  • Update Time : ০৫:০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ২৮ Time View
Print

নিজস্ব প্রতিবেদক:– সংবাদ প্রকাশের জের ধরে ফেসবুক মেসেঞ্জারে তরুণ সাংবাদিক মো. হাসান হাওলাদারকে হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে নির্যাতিত, নিপীড়িত ও সুবিধাবঞ্চিত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য ও দৈনিক চেতনায় বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি তরুণ সাংবাদিক মো. হাসান হাওলাদারকে গত ৫ আগস্ট একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে হুমকি প্রদান করে বলে জানা গেছে।

এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে তিনি বরগুনার পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সাংবাদিকের দায়িত্ব হলো সমাজের অসঙ্গতি, অনিয়ম, দুর্নীতি ও অন্যায়ের চিত্র তুলে ধরে জনগণের সামনে সত্য প্রকাশ করা। সেই দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিককে ভয়ভীতি ও হুমকির মুখে পড়তে হলে তা শুধু একজন সাংবাদিকের ওপর আঘাত নয়; বরং এটি সাংবাদিকতার স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি হুমকি।

রোববার (৯ আগস্ট) বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান ও সাধারণ সম্পাদক মো. মাহিদুল হাসান সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করা হয়।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান বলেন,«“সাংবাদিক জাতির বিবেক। একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব হলো জনগণের কণ্ঠস্বর হিসেবে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরা। সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হুমকি দেওয়া অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। একজন সাংবাদিককে ভয় দেখিয়ে সত্য প্রকাশ থেকে বিরত রাখার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই—ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।”»

তিনি আরও বলেন,«“সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। একজন সাংবাদিক যদি দায়িত্ব পালন করতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে সাধারণ মানুষের কাছে সত্য ও ন্যায় তুলে ধরার পথ বাধাগ্রস্ত হয়। তাই কোনো হুমকি বা চাপের কাছে সাংবাদিকদের নতি স্বীকার করার সুযোগ নেই।”»

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর সাধারণ সম্পাদক মো. মাহিদুল হাসান সরকার বলেন,«“সাংবাদিকরা কারও প্রতিপক্ষ নন; তারা সমাজের অনিয়ম ও অসঙ্গতি তুলে ধরে জনগণের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করেন। সংবাদ প্রকাশের জের ধরে একজন সাংবাদিককে হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতার জন্য অত্যন্ত ভয়াবহ বার্তা। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”»

তিনি আরও বলেন,«“হুমকি দিয়ে সাংবাদিকদের কলম থামানো যাবে না। সাংবাদিকদের ভয় দেখিয়ে সত্য প্রকাশ থেকে বিরত রাখার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে হবে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, সাংবাদিক মো. হাসান হাওলাদারকে হুমকি দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।”»

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) মনে করে, একজন সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা মানে সত্য প্রকাশের অধিকারকে নিরাপদ করা। হুমকি, ভয়ভীতি কিংবা কোনো ধরনের চাপ সৃষ্টি করে সাংবাদিকের কণ্ঠরোধের চেষ্টা কখনোই সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।

সংগঠনটি সংশ্লিষ্ট রাস্ট্র, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছে—সাংবাদিক মো. হাসান হাওলাদারকে দেওয়া হুমকির ঘটনা নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা এবং তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।
একই সঙ্গে সাংবাদিক মো. হাসান হাওলাদার ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) স্পষ্টভাবে জানিয়ে দিতে চায়—হুমকি দিয়ে সাংবাদিকদের কলম থামানো যাবে না। সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং জনগণের অধিকার রক্ষায় সাংবাদিকদের কণ্ঠ আরও শক্তিশালী হবে।

প্রিয় সাংবাদিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ভাই-বোন ও বন্ধুগণ, আপনারা কলম থামাবেন না। সত্য ও ন্যায়ের পক্ষে সবাই নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানান।
আজ একজন সাংবাদিককে হুমকি দেওয়া হয়েছে; আগামীকাল এই হুমকি অন্য কোনো সাংবাদিকের দোরগোড়ায় পৌঁছাতে পারে। তাই অন্যায়ের বিরুদ্ধে নীরব না থেকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানো জরুরি।

ভয় নয়—সত্যের পক্ষে দাঁড়ান।
হুমকি নয়—সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করুন।
কলম থামবে না—সত্য প্রকাশ চলবেই।
যদি ভয় পেয়ে আমরা মুখ লুকিয়ে রাখি, অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকি, তাহলে একদিন সেই নীরবতার দায় আমাদের প্রত্যেককেই বহন করতে হতে পারে।
সাংবাদিকের কণ্ঠ রোধ নয়, নিরাপত্তা চাই।
সত্যের পক্ষে সাংবাদিক সমাজ—ঐক্যবদ্ধ হোক।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমে বক্তব্য চাইলেই ক্ষেপে যান সাতক্ষীরার ডিসি কাউসার আজিজ-প্রেসক্লাবের জরুরী সভায় নিন্দা ও প্রতিবাদ

তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ।

Update Time : ০৫:০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬