
এন এস ফারুক,(স্টাফ রিপোর্টার) রংপুর। রংপুরের তারাগঞ্জে পরোয়ানাভুক্ত আসামি ও চিহ্নিত মাদক কারবারি মোতাহার হোসেনকে (৪১) গ্রেফতার করেছে তারাগঞ্জ থানা-পুলিশ। বুধবার (২৬ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার কুর্শা জদ্দি পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মোতাহার হোসেন কুর্শা ইউনিয়নের জদ্দি পাড়া গ্রামের আবুল সরকারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে থানা-পুলিশের একটি বিশেষ দল কুর্শা জদ্দি পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। বেলা ১১টা ৪৫ মিনিটে নিজ বাসভবন থেকে তাঁকে আটক করা হয়। পরবর্তীতে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, মোতাহার হোসেন এলাকার তালিকাভুক্ত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে থাকা পূর্বের মামলার ভিত্তিতেই এই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
N
Reporter Name 


















