ঢাকা ০৮:২০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক-১

  • Reporter Name
  • Update Time : ১০:৫০:০৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ২৮৭ Time View
Print

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ যশোরের শার্শায় তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার রাতে ওই যুবককে আটক করা হয়। ঘটনাটি ঘটে বুধবার বিকেলে, যশোরের শার্শা উপজেলার শালকোনা গ্রামের এড়োখাল ব্রীজের পাশে। শুক্রবার সকালে শিশুটির মা শার্শা থানায় মামলা করে বলে জানান শার্শা থানার ওসি মারুফ হোসেন। আটক সম্রাট হোসেন (৩০) যশোরের শার্শা উপজেলার শালকোনা গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে। শিশুটি শালকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণিতে পড়াশোনা করে। মামলার বরাতে ওসি বলেন, ওই শিশুটি তার তিনজন সঙ্গীসহ শালকোনা গ্রামের এড়োখাল ব্রীজের পাশে কাঁশফুল আনতে যাচ্ছিল। এসময় তাদের প্রতিবেশি সম্্রাট পথের মাঝ থেকে তাকে বাইসাইকেলে জোর পূর্বক তুলে নিয়ে যায়। সে শালকোনা গ্রামের জনৈক বাবলু এর পাটক্ষেতের মধ্যে থাকা সৌর বিদ্যুতের খুটির কাছে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় মেয়েটির আত্মচিৎকারে মাঠে থাকা লোকজন এগিয়ে এলে আসামী কৌশলে দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ব্যাপারে শার্শা থানায় এজাহার দায়েরের পরপরই ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত সম্রাটকে আটক করা হয়েছে বলে ওসি জানান।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

রংপুরের তারাগঞ্জে গোসল করতে নেমে ঢাকা থেকে আসা দুই বন্ধুর মর্মান্তিক মৃত্য

তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক-১

Update Time : ১০:৫০:০৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬