ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মজয়ন্তীতে মহাসমারোহে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও র‍্যালি

  • Reporter Name
  • Update Time : ১২:৪৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ Time View
Print

​আবহমান সনাতনী সংস্কৃতি, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও অভূতপূর্ব আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে নওগাঁয় পালিত হলো মহাবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম শুভ আবির্ভাব তিথি (জন্মাষ্টমী)। এই পরম পুণ্যময় দিনটি উপলক্ষ্যে শুক্রবার ( ৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ) সকাল ১০ টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নওগাঁ জেলা শাখা এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নওগাঁ জেলা শাখার যৌথ উদ্যোগে এক সুবিশাল ও দর্শনীয় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ​সকালে শহরের ঐতিহ্যবাহী আখড়া বাড়ী মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আনুষ্ঠানিকতা ও বর্ণাঢ্য ফিতা কেটে শোভাযাত্রাটির শুভ উদ্বোধন করেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নওগাঁর সম্মানিত অধ্যক্ষ ব্রজরাজ কৃষ্ণ দাস। উদ্বোধনের পরপরই কাশর-ঘণ্টা, ঢাক-ঢোল ও শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শত শত নারী-পুরুষ ও শিশুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি এক মিলনমেলায় রূপ নেয়। ​সনাতন ধর্মগ্রন্থ অনুযায়ী, দ্বাপর যুগের শেষার্ধে পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন, ধর্ম সংস্থাপন ও সজ্জনদের রক্ষার লক্ষ্যে পরমেশ্বর শ্রীকৃষ্ণ মথুরা নগরে অত্যাচারী কংসের কারাগারে ধরাতলে আবির্ভূত হন। বৈদিক পঞ্জিকা ও গণনা অনুযায়ী খ্রিস্টপূর্ব ৩২২৮ অব্দে তাঁর আবির্ভাব ঘটে, যার ধারাবাহিকতায় ২০২৬ খ্রিস্টাব্দে তাঁর ৫২৫৩ তম শুভ জন্মজয়ন্তী পালিত হচ্ছে। নওগাঁ জেলা শহরের ​আখড়া বাড়ী মন্দির থেকে শুরু হওয়া বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি শহরের মূল সড়ক ধরে বাটার মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, কাঁচা বাজার, হাট নওগাঁ কালিতলা ও পুরাতন কাঠহাটি হয়ে শহরের প্রধান ব্রীজ মোড়ে এসে সফলভাবে শেষ হয়। শোভাযাত্রায় খুদে ভক্তরা শ্রীকৃষ্ণ ও রাধার সাজে সেজে পথচারীদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। ​এই মহাসমারোহে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রতাপচন্দ্র সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নওগাঁ জেলা শাখার সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য তপন চন্দ্র মহন্ত, জেলা পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর পূজা পরিষদের সভাপতি পীযুষ কান্তি সরকার, জেলা পূজা পরিষদের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পূজা পরিষদের সভাপতি মাধব চন্দ্র কর্মকার, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রিপন কুমার চংদার, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পুলক সরকার, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক চপল কুমার মহন্ত এবং পৌর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বীরেন কর্মকারসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ। ​সম্পূর্ণ আনন্দ শোভাযাত্রার সার্বিক দৃশ্যপট ভিডিও চিত্রে ধারণ করেন জাতীয় দৈনিক ‘আলোকিত প্রতিদিন’-এর নওগাঁ জেলা প্রতিনিধি গণমাধ্যম কর্মী মিলন চন্দ্র দেবনাথ।​শোভাযাত্রা শেষে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এই উৎসবে অংশগ্রহণকারী সকল সনাতনী ধর্মাবলম্বীদের ধন্যবাদ জানান। একই সাথে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য নওগাঁ জেলা প্রশাসন ও জেলা পুলিশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলকে জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানানো হয়। . …. মোস্তাসিন মামুন নওগাঁ

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

তথ্য নিতে এসে ওসির ধমক খেলেন সাংবাদিক, মধ্যস্থতাকারীদের দিয়ে ঘটনা ‘দফারফা’র অভিযোগ!

নওগাঁয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মজয়ন্তীতে মহাসমারোহে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও র‍্যালি

Update Time : ১২:৪৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬