ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিভাগীয় পর্যায়ে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ঘোড়াঘাটের নোমান সরকারের প্রথম স্থান অর্জন।

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ১২৫ Time View
Print

শাহারুল ইসলাম, ঘোড়াঘাট  জেলা প্রতিনিধি:

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এর বিভাগীয় পর্যায়ে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নিয়ে গৌরবময় প্রথম স্থান অর্জন করেছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কৃতি শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ নোমান সরকার। সে ঘোড়াঘাট বাগেরহাট দারুস সুন্নাহ কওমি ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয় কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১২ বছর বয়সী ‘ঘ’ গ্রুপে (অনূর্ধ্ব ১০ পারা) অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে সে এই সম্মাননা ও প্রথম স্থান অর্জন করে। নোমান সরকারের এই সাফল্যে এলাকায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। হাফেজ মোহাম্মদ নোমান সরকার ঘোড়াঘাটের নাসিরাবাদ গ্রামের বাসিন্দা মোহাম্মদ আল আমিন সরকারের ছেলে। তার এই গৌরবময় অর্জনে আজ দারুস সুন্নাহ হাফিজিয়া কওমি মাদ্রাসা প্রাঙ্গণে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও আনন্দ র্যালির আয়োজন করা হয়। র্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নোমান সরকারকে ফুলের মালা এবং সংবর্ধনা স্মারক (ক্রোপ) দিয়ে বরণ করে নেন মাদ্রাসার শিক্ষক, পরিচালনা কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা নোমানের এই কৃতিত্বের প্রশংসা করে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আগামীতেও যেন সে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের মুখ উজ্জ্বল করতে পারে, সেই দোয়া করেন। নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কৃতি ছাত্র নোমান সরকার জানায়, “আলহামদুলিল্লাহ, আমার এই সাফল্যের পেছনে ওস্তাদদের অক্লান্ত মেহনত, বাবা-মায়ের দোয়া এবং মাদ্রাসার সকল সহপাঠীদের ভালোবাসা ও অনুপ্রেরণা রয়েছে। আমি সবার কাছে দোয়া চাই।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

তারাগঞ্জে গাঁজা সেবন ও ব্যবসার অপরাধে ১ বছরের কারাদণ্ড

বিভাগীয় পর্যায়ে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ঘোড়াঘাটের নোমান সরকারের প্রথম স্থান অর্জন।

Update Time : ০৮:৩৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬