ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৬:১৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ২২ Time View
Print

ব্রাহ্মণবাড়িয়ায় নিজ কিশোরী মেয়েকে ধর্ষণ ও শারিরীক নির্যাতনের অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। অভিযুক্তের স্ত্রী দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন বলে জানা গেছে। বুধবার (২০ মে) ভোরে শহরের ছয়ঘরিয়া এলাকার একটি ভাড়াবাসা থেকে তাকে আটক করা হয়। পরে বিকেলে আদালতে পাঠানো হয়। পুলিশ জানায়, আটক ব্যক্তি জেলার নাসিরনগর উপজেলার নুরপুর গ্রামের বাসিন্দা। মামলার তথ্য অনুযায়ী, ভুক্তভোগী কিশোরীর মা প্রায় ছয় বছর ধরে সৌদি আরবে রয়েছেন। বড় বোনের বিয়ে হয়ে গেছে, সে সুবাধে শশুর বাড়িতে থাকেন। বর্তমানে ভুক্তভোগী কিশোরী তার বাবা ও দুই ছোট বোনের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া শহরের ছয়ঘড়িয়া এলাকায় বসবাস করছিল। অভিযোগে উল্লেখ করা হয়, সম্প্রতি কিশোরীর মা বাংলাদেশে এসে ছুটি কাটিয়ে দুই সপ্তাহ আগে ফের সৌদি আরবে চলে যান। গত শনিবার (১৬) রাতে ওই কিশোরীকে ধর্ষণ করেন রফিকুল ইসলাম। এসময় বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেন। পরে সোমবার (১৮ মে) সকালে ফের ধর্ষণচেষ্টা চালান রফিকুল ইসলাম। এসময় ওই কিশোরী বাসা থেকে পালিয়ে বিষয়টি স্থানীয়দের জানায়। পরে ভুক্তভোগী থানায় অভিযোগের বিষয়টি জানালে অভিভাবক না থাকায়, পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন,পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

আঞ্জুমান মুফিদুল ইসলাম ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে ঝিনাইদহের দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও ফ্রিজিং কফিন গাড়ির উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

Update Time : ০৬:১৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬