ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৭ Time View
Print

।

জাহাঙ্গীর আলম
ক্রাইম রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা, সতর্কতা ও সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার জনাব মো. জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং প্রয়োজন অনুযায়ী বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলায় জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ জানিয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে সবার জন্য নিরাপদ ও নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে পুলিশ বদ্ধপরিকর। এ উৎসবকে আনন্দময়, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে সকলের সম্মিলিত সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

পরিদর্শন শেষে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্য এবং ভক্তদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রত্যাশায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

Update Time : ০৪:৪৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬