ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে পরিচালক পদে ইঞ্জিনিয়ার শাকিলুর রহমানের জয়

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৪:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৮৪ Time View
Print

মোঃ রাজন ইসলাম স্টাফ রিপোর্টার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আরসিসিআই) ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে জয়লাভ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান। শনিবার (১৮ এপ্রিল, ২০২৬) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর অলকার মোড়স্থ চেম্বার ভবনে বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় । রাতভর ভোট গণনা শেষে সংশ্লিষ্ট নির্বাচন বোর্ড বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করে। ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান রাজশাহীর ব্যবসায়ী মহলে একজন পরিচিত মুখ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে তার বিশেষ অবদান রয়েছে । দীর্ঘ সময় পর এবার চেম্বারের নির্বাচনে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে । নির্বাচনে মোট ২৯টি বুথে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন । বিজয়ী হওয়ার পর এক প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান তাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই জয় রাজশাহীর সকল ব্যবসায়ীদের জয়। আমি চেম্বারের মাধ্যমে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং রাজশাহীর শিল্প ও বাণিজ্যের প্রসারে নিষ্ঠার সাথে কাজ করে যাব।” উল্লেখ্য, এবারের নির্বাচনে পরিচালকসহ ২১টি পদের বিপরীতে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন । দীর্ঘ ১৩ বছর পর এবারই চেম্বারের নির্বাচনে একটি প্রতিযোগিতামূলক ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

অপরাধের বিরুদ্ধে আপসহীন খাঁটি নায়ক: নওগাঁ জেলার ‘সেরা ওসি’ ধামইরহাটের মিন্টু রহমান

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে পরিচালক পদে ইঞ্জিনিয়ার শাকিলুর রহমানের জয়

Update Time : ০৬:৩৪:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬