ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ‘মানবতার দেয়াল’ উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ১০:১৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ২৫ Time View
Print

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার

সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সাতক্ষীরায় দুটি নতুন ‘মানবতার দেয়াল’ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) শহরের সাতক্ষীরা সরকারি কলেজের দ্বিতীয় গেট ও আসিফ চত্বরে পৃথকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

‘মানুষ মানুষের জন্য’ স্লোগানকে সামনে রেখে মানুষের প্রতি সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দিতে সাতক্ষীরা কমিউনিটি এ উদ্যোগ গ্রহণ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম। এ সময় সাতক্ষীরা কমিউনিটির প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক উম্মে ফোয়ারা রানি, কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

এ উদ্যোগের আওতায় যাঁদের ঘরে অতিরিক্ত ব্যবহারযোগ্য পোশাক রয়েছে, তাঁরা সেসব পোশাক মানবতার দেয়ালে রেখে যেতে পারবেন। অন্যদিকে, যাঁদের পোশাক প্রয়োজন, তাঁরা সম্পূর্ণ বিনামূল্যে সেখান থেকে পোশাক সংগ্রহ করতে পারবেন। এ ক্ষেত্রে কোনো আর্থিক সচ্ছলতার প্রমাণ বা অর্থের প্রয়োজন হবে না। মানুষের আত্মমর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

উদ্বোধনকালে অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম বলেন, এ কার্যক্রম শুধু পোশাক বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং এর মাধ্যমে সমাজে সহমর্মিতা, মানবিকতা ও পারস্পরিক দায়িত্ববোধের সংস্কৃতি গড়ে উঠবে। মানুষের ঘরে পড়ে থাকা অতিরিক্ত পোশাক অন্য কোনো শীতার্ত বা অসহায় মানুষের শীত নিবারণ কিংবা আনন্দের উপলক্ষ হতে পারে। এ উদ্যোগকে এগিয়ে নিতে তিনি সমাজের বিত্তবান ও সচেতন মানুষের প্রতি সহযোগিতার আহ্বান জানান।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, সবার সম্মিলিত অংশগ্রহণে সাতক্ষীরার ‘মানবতার দেয়াল’ পারস্পরিক সহযোগিতা ও মানবিকতার একটি কার্যকর দৃষ্টান্ত হয়ে উঠবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় ‘মানবতার দেয়াল’ উদ্বোধন

সাতক্ষীরায় ‘মানবতার দেয়াল’ উদ্বোধন

Update Time : ১০:১৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬