ঢাকা ০২:০৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ।

  • Reporter Name
  • Update Time : ০১:৫০:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ২৯ Time View
Print

স্টাফ রিপোর্টঃ রাসেল মাহমুদ বাংলাদেশ ক্রাইম সংবাদ।
রাজধানীর মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। ককটেলটি সরাসরি প্রাইভেটকারটির বনেটের ওপর পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। রবিবার (৮ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সনি হলের সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

এদিকে জনবহুল এলাকায় এ ধরনের নাশকতামূলক ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও তাদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও বিশেষ অভিযান চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছেন এবং দুষ্কৃতকারীদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ।

মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ।

Update Time : ০১:৫০:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬