ঢাকা ০১:১২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৮

  • Reporter Name
  • Update Time : ১২:৫৮:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১৩ Time View
Print

কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক, সাত মোটরসাইকেল জব্দ

ফরহাদ রহমান
স্টাফ রিপোর্টার কক্সবাজার

কক্সবাজারে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৩ জন মাদকসেবী, ৯ জন বিভিন্ন ধর্তব্য অপরাধে অভিযুক্ত এবং ছয়জন আদালতের পরোয়ানাভুক্ত আসামি। এ ছাড়া কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর দুপুর থেকে ৮ নভেম্বর দুপুর পর্যন্ত কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। চোর, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে এ বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেপ্তার ১৩ মাদকসেবী হলেন-মো. মমিন, দিলদার মিয়া, মো. শাহীন আক্তার, আফসার মিয়া, রেজাউল করিম, মো. আশিক, রবিউল আলম, আয়াতুল্লাহ, সৈয়দ আলম প্রকাশ আরজু, জাহেদ, আব্দুল গফুর, আল ফয়সাল সাইমন ও রাফিজ।

ধর্তব্য অপরাধে গ্রেপ্তার অপর নয়জন হলেন-মোবারক হোসেন প্রকাশ ব্রিটিশ ওরফে ফারুক, মো. আলম, মো. শামীম মিয়া, মো. সাজ্জাদ হোসেন রানা, মোজাম্মেল হোসেন অপু, মো. রুবেল, রেজাউল, মঞ্জুর ও আয়াস মিয়া।

এ ছাড়া বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত মিন বাবুল, মিজানুর রহমান মিজান, আয়েছুর রহমান প্রকাশ আয়েজ, ইব্রাহিম, মুন্না ও মো. হেলালকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা ও সাজাসংক্রান্ত পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযানের পাশাপাশি ট্রাফিক আইন অমান্য ও মোটরসাইকেল-সংক্রান্ত অপরাধে সাতটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ সময় ১৩টি মোটরসাইকেল মামলা করা এবং ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিএমপির অভিযানে গত ২৪ ঘন্টায় গ্রেফতার ৫২২ মামলা ৪০।

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৮

Update Time : ১২:৫৮:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬