ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লাকসামে মানবতার ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • Reporter Name
  • Update Time : ১০:০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১৪ Time View
Print

শাকিল খান লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

স্বেচ্ছায় রক্তদান ও মানবিক সেবার প্রত্যয় নিয়ে কুমিল্লার লাকসামে মানবতার ব্লাড ব্যাংক স্বেচ্ছাসেবী সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফেজ ফরিদ আহম্মেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আর জে সহেল।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম ফেয়ার হেলথ হসপিটালের ভাইস চেয়ারম্যান মীর মো. আবু বক্কর সিদ্দিক। এ ছাড়া কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও এবি ফুড কোম্পানি, ঢাকার আলী আহম্মদ, চট্টগ্রামের ব্যবসায়ী মুক্তার হোসেন সুমন, আল আকসা হসপিটালের ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, গ্রিন লাইফ হসপিটালের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হাফিজ, এমবিবিএস ও বিসিএস (স্বাস্থ্য) কর্মকর্তা ডা. আব্দুস সালাম সাকি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও কুমিল্লা জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট বদিউল আলম সুজন, কুয়েতপ্রবাসী সায়েদুর রহমান এবং কাতারপ্রবাসী হাফেজ অহিদুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রক্তের অভাবে যেন কোনো মানুষের জীবন ঝরে না যায়, সে লক্ষ্যে স্বেচ্ছায় রক্তদানে সবাইকে এগিয়ে আসতে হবে। মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পাঁচ বছরের পথচলায় সম্পৃক্ত সব স্বেচ্ছাসেবী ও শুভাকাঙ্ক্ষীকে শুভেচ্ছা জানানো হয়। সংগঠনটির মূল প্রতিপাদ্য মাদককে না বলি, রক্তদানে এগিয়ে আসি। মাদকে জীবন নষ্ট, রক্তদানে জীবন শ্রেষ্ঠ।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় ‘মানবতার দেয়াল’ উদ্বোধন

লাকসামে মানবতার ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Update Time : ১০:০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬