ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শৈলকুপায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী তীর্থ নিহত

  • Reporter Name
  • Update Time : ১২:৫৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৪৪ Time View
Print

আব্দুস সামাদ, শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তীর্থ বিশ্বাস (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ভাটই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তীর্থ বিশ্বাস ভাটই গ্রামের তপন কুমার বিশ্বাসের ছেলে। তিনি ভাটই মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে তীর্থ মোটরসাইকেলযোগে বাড়ি থেকে ঝিনাইদহ শহরের উদ্দেশ্যে রওনা হন। পথে ভাটই সরকারি কলেজের সামনে একটি পিকআপকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা ঝিনাইদহ-কুষ্টিয়াগামী আরেকটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
‎এতে তীর্থ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা তপন কুমার বিশ্বাস বলেন, মাত্র দুই মাস আগে ছেলেকে মোটরসাইকেল কিনে দিয়েছিলাম। সে অনেক জেদ করেছিল, তাই বাধ্য হয়ে কিনে দিয়েছিলাম। আজ সেইমোটরসাইকেলই আমার ছেলের প্রাণ কেড়ে নিল। এখন আমি কী নিয়ে বাঁচব?

‎ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর পিকআপটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

গোমস্তাপুরে মহান সান্তাল হুল  ১৭১ তম বর্ষপূতি উদযাপন দিবসে তীর নিক্ষেপ প্রতিযোগিতা, পদযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  

শৈলকুপায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী তীর্থ নিহত

Update Time : ১২:৫৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬