ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শৈলকুপায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ০৫:০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ১১১ Time View
Print

আব্দুস সামাদ, শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মোঃ সোহেল জোয়ার্দার (৩৫), পিতা মৃত ছমীর জোয়ার্দার, গ্রাম দামুদিয়া, ৯ নং মনোহরপুর ইউনিয়ন, শৈলকুপা উপজেলা, ঝিনাইদহ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মোঃ সোহেল জোয়ার্দারকে মাদকদ্রব্যসহ আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুর রহমান। আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান বলেন, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংস করছে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল ভ্রাম্যমাণ আদালতের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের কার্যক্রম আরও জোরদার করার দাবি জানিয়েছেন। প্রশাসনের এমন কঠোর অবস্থান মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

তারাগঞ্জে গাঁজা সেবন ও ব্যবসার অপরাধে ১ বছরের কারাদণ্ড

শৈলকুপায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

Update Time : ০৫:০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬