ঢাকা ০২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১২:৪৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ১০৮ Time View
Print

আজহারুল ইসলাম সাদী,সিনিয়র স্টাফ রিপোর্টার:

“ঘুষ নয়, সেবা চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই” এবং “দুর্নীতি থামান, এখনই” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক এক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) সকালে শহরের মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট সেন্টারের হল রুমেসচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার আয়োজনে, সনাক সাতক্ষীরার সভাপতি তৈয়েব হাসান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন, টিআইবি খুলনার ক্লাস্টার কোঅর্ডিনেটর ফিরোজ উদ্দীন।

সভায় বক্তারা বলেন, টিআইবি’র অংশগ্রহণমূলক দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অংশ হিসেবে ২০০৫ সালের পর থেকে সনাক সাতক্ষীরা স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এবারের অভিজ্ঞতা বিনিময় সভার মূল উদ্দেশ্য ছিল বিগত দিনের অর্জন, সীমাবদ্ধতা এবং শিক্ষা আদান-প্রদানের মাধ্যমে আগামী দিনের দুর্নীতিবিরোধী নাগরিক আন্দোলনকে আরও গতিশীল ও কার্যকর করে তোলা।
সভায় আরো উপস্থিত ছিলেন, সনাক সাতক্ষীরার সহ-সভাপতি মোমেনা খানম ও মোঃ ইয়াছিন ছিদ্দীকী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সনাক সদস্য হেনরী সরদার, ভারতেশ্বরী বিশ্বাস, প্রফেসর আব্দুল হামিদ, অ্যাড. এ.কে.এম শহীদউল্যাহ, ডাঃ সুশান্ত কুমার ঘোষ, কিশোরী মোহন সরকার, মোঃ আবুল বাসার, মোঃ অলিউর রহমান, জেসমিন আখতার, রেবেকা সুলতানা, সৈয়দা সুলতানা শিলা প্রমুখ।

এছাড়া সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)-এর সদস্যসহ শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও ভূমি বিষয়ক উপ-কমিটির সকল সদস্যরা সভায় অংশ গ্রহন করেন।
উপস্থিত সুধীজন ও সনাক নেতৃবৃন্দ স্থানীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে নাগরিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ইয়েস সদস্য শিলা জারিন তাসনিম।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ।

সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ১২:৪৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬